ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনাজপুরে বিএনপির মৌন মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনাজপুরে মৌন মিছিল করেছে বিএনপি। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের লিলির মোড়, বটিবাবুর মোড়, নিমতলা, মডার্ন মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, সহ-সভাপতি ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকারসহ জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এর আগে দলীয় কার্যালয়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ads
ads
ads

Our Facebook Page

↑